1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় বন্যা ও ঝড়ে ৫ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় চলতি সপ্তাহে ভয়াবহ ঝড় ও বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। গত শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ইন্ডিয়ানাপোলিস স্টার জানিয়েছে, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে এবং শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন জানান, মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে তীব্র ঝড় শুরু হয়। এ দুর্যোগের মধ্যে টর্নেডোর প্রভাব এবং ‘ডেরেচো’ ছিল। ডেরেচো হলো বিস্তীর্ণ এলাকায় দীর্ঘ সময় ধরে বয়ে চলা অত্যন্ত শক্তিশালী ঝড়ো বাতাসের একটি ধরন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৫৮ বছর বয়সী এক নারী রয়েছেন। ধারণা করা হচ্ছে, বন্যার পানির স্রোতে তার গাড়ি ভেসে গেছে। এছাড়া ১৮ বছর বয়সী এক তরুণ বন্ধুদের সঙ্গে ফুলে-ফেঁপে ওঠা একটি নদীতে ঝাঁপ দেওয়ার পর মারা যান এবং একটি বাড়ির ওপর গাছ ভেঙে পড়লে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, একটি নদীর পানি তীর উপচে চারদিকে ছড়িয়ে পড়েছে। ঘোলা পানির উচ্চতা প্রায় সেতুর নিচের অংশ পর্যন্ত উঠে গেছে। এ সময় উদ্ধারকারীদের একটি নৌকায় দ্রুত ঘটনাস্থলের দিকে যেতে দেখা যায়। গভর্নর মাইক ব্রাউন সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েজানান, গত শনিবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভয়াবহ ঝড় ও ‘ঐতিহাসিক বন্যা’ নিয়ে কথা বলেছেন। এ সময় তিনি ইন্ডিয়ানার জন্য ফেডারেল সরকারের জরুরি সহায়তা চেয়েছেন। ইন্ডিয়ানা হোমল্যান্ড সিকিউরিটির পরিচালক জোনাথন হুইথাম বলেন, বন্যা ও ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ব্যাপক পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পুনরুদ্ধার কার্যক্রম চালাতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd