1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

ফকিরহাটে ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির উপজেলা কমিটি গঠন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট  প্রতিনিধি:  ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির ফকিরহাট উপজেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় ফকিরহাট উপজেলার শান্তিগঞ্জ মোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম, মানবাধিকার সংরক্ষণ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বাস রফিকুল ইসলাম। এছাড়া সংগঠনের নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে। অসহায়, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির ফকিরহাট উপজেলা কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মানবাধিকার ও স্বাস্থ্যসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়। এসময় ফকিরহাট উপজেলা ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির কমিটির সভাপতি নাজমুল সাধারণ সম্পাদক আহাদকে কমিটির সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এবং বাগেরহাট জেলা কমিটির সভাপতি শেখ শরিফুল কামাল কারিম বলেন আগামী মিটিংয়ে কমিটির সকল সদস্যদের নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা হবে বলে জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd