1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

‎ফকিরহাটে ধারের টাকা নিয়ে বিরোধ: আহত-১,থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফকিরহাট প্রতিনিধিঃ ফকিরহাটে ধারের টাকা শোধ করাকে কেন্দ্র করে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম ও মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে ফকিরহাট থানাধীন বেতাগা বাজারের একটি দোকানের সামনের পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী  সুবেশ কুমার দাশ (৬০) বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


‎​অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৫-৬ মাস আগে ভুক্তভোগীর বড় ছেলে অভিজিৎ দাশ (৩৫) প্রতিবেশী মো: আইয়ুব আলীর (৪৫) নিকট থেকে কিছু টাকা ধার নেন। পরবর্তীতে টাকার সংস্থানজনিত সমস্যায় পরিশোধে কিছুটা দেরি হলে ১নং বিবাদী আইয়ুব আলী ও ২নং বিবাদী মো: ইউসুফ আলী (৫০) টাকা তাগাদার নামে পরিবারটিকে হুমকি-ধামকি দিতে থাকেন।

‎​ঘটনার দিন সকালে বেতাগা বাজারে আইয়ুব আলীর দোকানের সামনে ভুক্তভোগী সুবেশ কুমার দাশের সাথে অভিযুক্তদের দেখা হলে তারা গালিগালাজ শুরু করেন। ঘটনার প্রতিবাদ জানালে ও টাকা সংক্রান্ত ঝামেলা দ্রুত মিটিয়ে ফেলার কথা বললে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে উঠেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে ১নং বিবাদী আইয়ুব আলী কাছে থাকা লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে নীলাফোলা জখম করেন এবং ২নং বিবাদী ইউসুফ আলী তাকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দেন।

‎​পরবর্তীতে ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয় বাসিন্দা মিঠুন দাস (৩৫) ও ডালিম শেখ (৪০) সহ আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্তরা নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।এ বিষয়ে অভিযুক্ত আইয়ুব আলী ও ইউসুফ আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎এ বিষয়ে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, “অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd