1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

‎পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
‎ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা): পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত
‎অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, জামায়াত নেতা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
‎বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৎস্য সম্পদের টেকসই উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং চিংড়ি ও অন্যান্য মাছের চাষে রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ জন্য মৎস্য চাষিদের সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের পাশাপাশি পরিবেশবান্ধব ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষের আহ্বান জানানো হয়।
‎অনুষ্ঠানের শেষপর্বে মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন সফল চিংড়ি চাষিকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন এস এম ইমদাদুল হক, রেজাউল করিম গাজী এবং কিশোর কুমার মণ্ডল। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd