1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের স্বর্ণের সন্ধান পেলেন শ্রমিকরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ স্বর্ণ পাওয়ার পর পুলিশ এখন গুপ্তধন সন্ধানীদের ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। উদ্ধার হওয়া সোনার মূল্য ১ কোটি ডলারের বেশি বলে ধারণা করা হচ্ছে। দেশটির পূর্ব ফ্লেমিশ অঞ্চলের ডেন্ডারমন্ড শহরের একটি ভবনে সংস্কারকাজের সময় মঙ্গলবার এই অপ্রত্যাশিত সোনার সন্ধান পাওয়া গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। পুলিশ জানিয়েছে, নির্মাণশ্রমিকেরা ‘বিপুল পরিমাণ সোনা’ পাওয়ার পর তাদের খবর দেয়। পরে পুলিশ তাদের ফেসবুক পেজে প্রায় ৫০টি সোনার বার এবং স্তূপ করে রাখা সোনার মুদ্রার ছবি প্রকাশ করে। বেলজিয়ামের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আনুমানিক ৯০ লাখ ইউরো (১ কোটি ৪ লাখ ডলার) মূল্যের সোনার বার ও মুদ্রাগুলো একটি বাড়ির ভূগর্ভস্থ কক্ষের দেয়ালের মধ্যে ইটের আড়ালে লুকানো ছিল। বাড়িটি স্থানীয় দাতব্য সংস্থা সিএডব্লিউ ইস্ট-ফ্ল্যান্ডার্সের মালিকানাধীন। বেলজিয়ামের সংবাদমাধ্যম ভিআরটি-কে দেওয়া সাক্ষাৎকারে এক শ্রমিক জানান, সোনা পাওয়ার পর তাদের ‘প্রথম প্রতিক্রিয়াই ছিল অবিশ্বাস ও বিস্ময়।’ কোবে নামে পরিচয় দেওয়া ওই শ্রমিক বলেন, ‘পয়োনিষ্কাশন ব্যবস্থার জন্য পাইপ বসাতে মাটি খোঁড়ার সময় আমরা এগুলোর সন্ধান পাই। সেখানে সোনা পাওয়া যাবে-এটা আমরা কোনোভাবেই আশা করিনি।’ পুলিশ জানিয়েছে, সোনাগুলো দ্রুত তালিকাভুক্ত করে সরকারি ফেডারেল সার্ভিসের একটি সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার ভল্টে সংরক্ষণ করা হয়েছে। পুলিশের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘দেখা যাচ্ছে, বেশ কয়েকজন গুপ্তধন সন্ধানী আবারও ওই জায়গায় যেতে চাইছেন।’ সোনার সন্ধান পাওয়ার পর পুলিশ বিভাগটি তাদের প্রোফাইল ছবিও একটি সোনার মুদ্রার ছবি দিয়ে পরিবর্তন করেছে। তবে উদ্ধার হওয়া এই বিপুল সোনার আইনগত মালিক কে এবং শেষ পর্যন্ত কেউ এর মালিকানা দাবি করে সোনা নিজের কাছে রাখতে পারবেন কি না-তা এখনো স্পষ্ট নয়। পুলিশ তাদের পোস্টে বলেছে, ‘আশা করি, এই গুপ্তধন শেষ পর্যন্ত সঠিক মানুষের হাতে পৌঁছাবে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd