বিদেশ: জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এতে নারিতা বিমানবন্দরে রাতে প্রায় ৬ হাজার মানুষ আটকা পড়েছেন। সড়ক ও রেল যোগাযোগও ব্যাপকভাবে ব্যাহত হয়। গতকাল শুক্রবার কর্তৃপক্ষ এ তথ্য জানায়। গত বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টিতে ভূমিধসের সতর্কতা জারি করা হয়। বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। পূর্বাভাসে প্রথমবারের মতো চিবা অঞ্চলের জন্য সর্বোচ্চ মাত্রার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়। জাপানের নারিতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এএফপির একজন সাংবাদিক জানান, চিবার গ্রামীণ এলাকায় নিচু সড়কগুলোতে এক ডজনের বেশি গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। নারিতা বিমানবন্দরে যাত্রীরা টার্মিনালজুড়ে বিভিন্ন স্থানে ঘুমাতে বাধ্য হয়েছেন। অনেকের পাশে ছিল স্লিপিং ব্যাগ। বিমানবন্দরে চেক-ইনের জন্য দীর্ঘ সারি তৈরি হয়। ফিলিপ নামে একজন ব্রিটিশ যাত্রী এএফপি-কে বলেন, গতকাল শুক্রবার ভোরে বিমানবন্দরে পৌঁছানোর আগে তাকে ট্যাঙ্েিত যাত্রাসহ মোট ৯ ঘণ্টা পথ পাড়ি দিতে হয়েছে। হাতে স্লিপিং ব্যাগ নিয়ে তিনি বলেন, ‘আমি শুধু একটু ঘুমানোর চেষ্টা করছি এবং নেটফ্লিঙ্ দেখছি।’