1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

স্মিথকে ‘রাজকন্যা’ বলে কটাক্ষ করলো ভক্ত!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ডারউইন টেস্টে বাংলাদেশের বিপক্ষে বেশ ব্যাকফুটে অবস্থানে স্বাগতিক অস্ট্রেলিয়া। সফরকারী পেসারদের সামনে স্টিভেন স্মিথ ছাড়া বাকি ব্যাটাররা সেভাবে স্বাচ্ছন্দ্যে ছিলেন না। অভিজ্ঞ এই ব্যাটার ব্যক্তিগত সর্বোচ্চ ৭১ রান করেন। তবে ব্যাটিংয়ের সময় সাইটস্ক্রিন নিয়ে স্মিথ অতিরিক্ত সময়ক্ষেপণ করায় চটে যান এক অস্ট্রেলিয়ান সমর্থক। ব্যাটিংয়ের সময় ক্রিজ বরাবর স্ক্রিনের সামনে থাকা এক ক্যামেরাকর্মীকে নিয়ে আপত্তি জানান স্মিথ। বারবার তাকে সরে যেতে বলছিলেন স্মিথ। তার এই আচরণে এক সমর্থকও বিরক্ত হয়ে গ্যালারি থেকে চিৎকার করে বলেন, ‘শুধু বলটাকে মারো, স্মাজ। রাজকন্যার মতো আচরণ করা বন্ধ করো।’ অবশ্য এরপরও স্ক্রিনের সামনে ক্যামেরাকর্মীর উপস্থিতি নিয়ে স্মিথের বিরক্তি অব্যাহত ছিল। ফলে একই সমর্থক আবার চিৎকার করে বলে ওঠেন, ‘তুমি খেলার চেয়ে বড় নও, স্টিভি। এটা মেনে নাও।’ এর আগে পেসার হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফিরিয়ে দেওয়ার পর ৫২ রানে ২ উইকেট হারানো অবস্থায় ক্রিজে আসেন স্মিথ। ইনিংসে নামার মাত্র আট বল পরই তিনি স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যান। এরপর সেই সুযোগের পুরো সদ্ব্যবহার করেন সাবেক অধিনায়ক। একদিকে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও স্মিথ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৪৫তম ফিফটি। তবে শেষ পর্যন্ত হাসান মাহমুদের পঞ্চম শিকার হন তিনি। হাসান মাহমুদ ক্যারিয়ারসেরা বোলিং করে ৫৫ রানে ৬ উইকেট নেন। এটি তার ক্যারিয়ারের তৃতীয় পাঁচ উইকেটের শিকার, তিনটিই এসেছে দেশের বাইরে। বাংলাদেশের পেসারদের মধ্যে হাসানকে দারুণ সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। দুজনই নেন দুটি করে উইকেট।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd