1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

অনুপ্রবেশের দায়ে ভারতে আটক ৪ ফিসিং বোটসহ ৯১ জেলে দেশে ফিরেছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
বাগেরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা লংঘন করে ভারতের জলসীমানায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক হওয়া ৯১ বাংলাদেশি জেলে ও ৪টি ফিশিং বোট দেশে ফিরেছে।  রবিবার (৭ জুন) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জেলে ও ৪টি ফিশিং বোট গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড। এরপর সোমবার দুপুরে কোস্ট গার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ভারত থেকে ফেরত আসা অধিকাংশ জেলেদের বাড়ি বৃহত্তম চট্রগ্রাম অঞ্চলে।
অধিনায়ক, বিসিজিএস কমান্ডার শাহ্ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ডের সমন্বয় এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের প্রত্যাবর্তন সম্ভব হয়েছে।
এর আগে গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৪টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। আটক হওয়ার পর এসব জেলেরা ভারতের কারাগারে বন্দী থাকেন। পরবর্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক উদ্যোগ এবং বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে জেলে ও ট্রলারগুলো ফেরত আনার সিদ্ধান্ত হয়।
এরই ধারাবাহিকতায় গত ৭ জুন বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জেলে ও ৪টি ফিশিং বোট গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড। এরপর
সোমবার দুপুরে কোস্ট গার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ভারত থেকে ফেরত আসা অধিকাংশ জেলেদের বাড়ি বৃহত্তম চট্রগ্রাম অঞ্চলে।
এ দিকে দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন জেলেরা। সাগরে জীবিকা নির্বাহ করতে গিয়ে অসাবধানতাবশত তারা ভারতীয় সীমানায় প্রবেশ করেছিলেন

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd