1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

নেপালে ৯ মাস পর মিলল ৫ পর্বতারোহীর দেহ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ‘হিমালয় কন্যা’ নামে পরিচিত নেপালে ইয়ালুং রি পবর্ত থেকে ৫ জন পবর্তারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০২৫ সালের নভেম্বরে, অর্থাৎ ৯ মাস আগে এই পবর্তারোহীরা নিখোঁজ হয়েছিলেন। গত সোমবার নেপালভিত্তিক পর্বত অভিযান সংস্থা ড্রিমার্স ডেস্টিনেশন ট্রেকস অ্যান্ড এঙ্পেডিশন মরদেহগুলোর সন্ধান পায়। ইয়ালুং রি পর্বতের যে স্থানে তাদের মরদেহ মিলেছে, সমুদ্রপৃষ্ঠ থেকে সে এলাকার উচ্চতা ১৭ হাজার ৭১৭ ফুট। ৯ মাস আগে তুষার ধসের শিকার হয়ে মৃত্যু হওয়া এই ৫ পর্বতারোহীর ৩ জন বিদেশি এবং ২ জন নেপালের নাগরিক। তিন বিদেশি পর্বতারোহী আবার ৩টি পৃথক দেশের নাগরিক। মৃত এই পবর্তারোহীদের নাম-পরিচয় প্রকাশ করেছে নেপালের সরকার। তারা হলেন মার্কো ডি মার্সেলো (কানাডার নাগরিক), মার্কোস কির্চলার (ইতালির নাগরিক) এবং জ্যাকব স্ক্রেইবার (জার্মানির নাগরিক)। আর দুই নেপালি নাগরিকের নাম পাদাম তামাং এবং মেরে কার্কি। উল্লেখ্য, উত্তর-পূর্ব নেপালের দোলাখা জেলার দুর্গম রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত ইয়ালুং রি একটি ১৮,৪৭১ ফুট (৫,৬৩০মিটার) উঁচু পর্বত। এটি নতুন পর্বতারোহীদের জন্য একটি জনপ্রিয় ট্রেকিং শৃঙ্গ, কারণ এখানে কারিগরি আরোহণের প্রয়োজন হয় খুব কম। তবে এই পর্বতে আরোহনের জন্য আগ্রহী আরোহীদের হিমবাহে চলাচল করার জন্য প্রাথমিক দক্ষতা জরুরি। ড্রিমার্স ডেস্টিনেশন ট্রেকস অ্যান্ড এঙ্পেডিশনের শীর্ষ অপারেটিং কর্মকর্তা পূর্বা তেনজিং শেরপা জানিয়েছেন, তারা সরকারের কাছে মরদেহগুলো হস্তান্তর করেছেন এবং অটোপসি শেষ হওয়ার পর পরিবারের স্বজনদের কাছে এই পর্বতারোহীদের মরদেহ হস্তান্তর করা হবে। সূত্র : আনাদোলু এজেন্সি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd