1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

ডারউইন টেস্টের আগে লিটনের ফিটনেস নিয়ে যা জানা গেলো

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

অস্ট্রেলিয়া উড়াল দেওয়ার আগে লিটন দাসকে নিয়ে কম নাটকীয়তা হয়নি। চোটের কারণে হাতছাড়া হচ্ছিল একের পর এক খেলা। তবে তার চোটের ধরন বুঝতেই অনেক সময় লেগে যায় মেডিকেল বিভাগের। শেষপর্যন্ত তাকে নিয়েই অবশ্য অস্ট্রেলিয়া যায় টাইগাররা। যদিও প্রথমে লিটনকে ডারউইন টেস্টের স্কোয়াডে রাখা হয়নি। পরে আলাদাভাবে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। লিটন অস্ট্রেলিয়া গেলেও তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, সত্যিই ফিট হয়ে উঠেছেন তো? প্রথম টেস্টে এই উইকেটরক্ষক ব্যাটার খেলবে কিনা তা সময়ই বলে দেবে। আপাতত লিটনকে অনুশীলনে দেখা গেছে চনমনে মেজাজে। সতীর্থদের সাথে হৈহল্লা করে ফুটবলও খেলেছেন গা গরমের উদ্দেশে। ফিল্ডিং কোচ আশিক মজুমদারও দিলেন সেরে ওঠার খবর। তিনি বলেন, ‘লিটন স্লিপ ক্যাচ প্র্যাকটিসের সময় কিপিং করছিল। তার মুভমেন্ট অনেক ভালো আলহামদুলিল্লাহ।’ অস্ট্রেলিয়ার কন্ডিশন অবশ্য টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে এরই মধ্যে ক্রিকেটাররা কন্ডিশন প্রায় মানিয়ে নিয়েছেন বলেই বিশ্বাস তার। আশিক বলেন, ‘একটা প্র্যাকটিস ম্যাচ খেলায় অনেক ভালো হয়েছে। প্র্যাকটিস ম্যাচে সবাই ভালো ফিল্ডিং করেছে। ভালো ক্যাচ ধরেছে। কন্ডিশন আমাদের মনের ভেতরে। পৃথিবীর যেকোনো জায়গাতেই যত দ্রুত আমি মানিয়ে নিতে পারব ততই ভালো। আমরা অনেক আগেই এসেছি এখানে। খেলোয়াড়রা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। অনেকটা হয়ে গেছে। আমি বলব ৯০ শতাংশ হয়ে গেছে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd