1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

২৭ আগস্ট বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার বসছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এই অধিবেশন আহ্বান করেছেন। ওইদিন বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মো. মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

চলতি সংসদের এটি তৃতীয় অধিবেশন। এর আগে দ্বিতীয় অধিবেশন শেষ হয় ১৫ জুলাই। ওই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করা হয়।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, বছরের এই সময়ে ডাকা অধিবেশন সাধারণত খুব দীর্ঘ হয় না। সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণেই মূলত এ ধরনের অধিবেশন আহ্বান করা হয়। সাধারণত এমন অধিবেশন প্রায় এক সপ্তাহ চললেও এবার কত দিন অধিবেশন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই বৈঠকেই অধিবেশনের কার্যক্রম ও সময়সূচি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

এবারের অধিবেশনে কয়েকটি বিল পাস হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা, আইন প্রণয়নসহ সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে। তবে কোন কোন বিষয়ে আলোচনা হবে এবং বিস্তারিত কার্যসূচি কী হবে, তা পরে জানাবে সংসদ সচিবালয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd