1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত 

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
‎পাইকগাছা (খুলনা)প্রতিনিধি: পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত হয়েছেন। শনিবার বিকালে
‎পাইকগাছা উপজেলার দেলুটি বাজার এলাকায়  মোটরসাইকেল পিচলে পড়ে গিয়ে সাংবাদিক আব্দুল আজিজ গুরুতর আহত হয়েছেন।
‎ জানা গেছে, শনিবার বিকালে পেশাগত কাজ শেষে মোটরসাইকেলযোগে পৌর সদরে ফেরার পথে মটর সাইকেল পিছলে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান।
‎দুর্ঘটনার পর সাথে থাকা দুই সহকর্মী
‎দ্রুত তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডাঃ সঞ্জয় কুমার জানান, তার ডান পায়ে গুরুতর ফ্র্যাকচার হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
‎ সাংবাদিক আব্দুল আজিজের এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পাইকগাছা উপজেলার সকল কর্মরত সাংবাদিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সহকর্মীরা এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd