1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

মোরেলগঞ্জে সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
 মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে সদর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত।
শনিবার বিকেলে ১২০ নং বি বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন শ্রমীক দলের আয়োজনে এ কর্মসূচির আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমীক দলের সভাপতি মোঃ বেল্লাল হোসাইন।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি মোঃ শহিদুল হক বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ মজনু মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ শাহ তালুকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম তালুকদার, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল্লাহ আল মামুন, পৌর শ্রমীক দলের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, বিএনপি নেতা আসলাম হোসেন, বিএনপি নেতা এইচ এম আসলাম হোসেন, মো: ফেরদৌস বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন শ্রমীক দলের সাধারণ সম্পাদক জসিম হাওলাদার। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মাদ আলী। এর পরে বিদ্যালয় চত্বরে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd