1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

বাগেরহাট পৌর বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধিঃ  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান -এর আহ্বানে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে বাগেরহাট পৌর বিএনপি’র আয়োজনে বৃরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচি বাগেরহাট পৌর এলাকায় অনুষ্ঠিত হয়।
এ সময় বাগেরহাট পৌর বিএনপি’র সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসরাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মহিতুর রহমান দুলাল, আবুল কারাম আজাদসহ পৌর বিএনপির ৯ টি ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থত ছিলেন। পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি বলেন,আমাদের চলমান বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা মাননীয় প্রধান মন্ত্রীর ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিকে স্বাগত জানিয়ে সকল জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে গাছ লাগাতে এগিয়ে আসছে বিএনপি’র নেতাকর্মীরা। আমাদের পরিবেশের ভারসাম্য রা ও দেশকে সবুজায়িত করতে বৃরোপণের কোনো বিকল্প নেই।তিনি আরো বলেন,গাছ আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। কারণ গাছ আমাদের অক্সিজেন ও জ্বালানি কাঠ প্রদান করে, যা মানবদেহের জন্য জীবনদায়ী নানা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া আমরা গাছ থেকে ফুল ও ফল পেয়ে থাকি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd