1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

ফকিরহাটে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট দ্রুত বিচার ট্রাইব্যুনালের ৬২/২০২৬ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গৌতম রাহাকে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় ফকিরহাট উপজেলার মূলঘর স্কুল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। ফকিরহাট মডেল থানার এসআই ভবতোষ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গৌতম রাহাকে আটক করেন। এই গৌতম রাহার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক গৌতম রাহা বাগেরহাট দ্রুত বিচার ট্রাইব্যুনালের ৬২/২০২৬ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আটকের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে তাকে বাগেরহাট বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতেই গৌতম রাহাকে আটক করে শুক্রবার সকালে বাগেরহাট বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd