1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

গফরগাঁওয়ে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেন জানান, জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে সামনের একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়।

তিনি জানান, দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd