1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

মোরেলগঞ্জে কলেজছাত্রকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জাহিদুল ইসলাম হাওলাদার (২০) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ পাওয়ার ঘটনাটি সাজনো বলে দাবি করেছেন তার পরিবারে সদস্যরা। জাহিদুলের মা, বাবা, ভাইসহ স্থানীয়দের অভিযোগ-জাহিদুলকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (৬ আগষ্ট) বেলা ১১টার দিকে ছোটবাদুরা গ্রামে জাহিদুলের কবরের পাশে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে, শনিবার(১ আগষ্ট) দুপুর ১২ টার দিকে কলেজ ছাত্র জাহিদুলের মরদেহ তার বাড়ির অদূরে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওই সময় জাহিদুলের মুখে বিষ ঢালা ছিলো এবং ঘটনাটি রহস্যজনক বলে জানায় থানা পুলিশ।
মানববন্ধনে জাহিদুলের মা আছিয়া বেগম, বাবা মনিরুল ইসলাম, ভাই সাইফুল হাওলাদার, চাচা জামাল হাওলাদার, সহপাঠি আসিফ শেখ, পল্লী চিকিৎসক জাহিদুল ইসলাম, প্রতিবেশি আমিরোন বেগম, মরিয়ম বেগমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার শাতাধিক লোক অংশ গ্রহন করেন।
তারা বলেন, জাহিদুল চট্টগ্রামে একটি দোকানে চাকুরি করতো। সেখান থেকে পার্শ্ববর্তী জিয়ানগর উপজেলার এক নারীর সাথে পরকীয়া পেমে জড়ানোর কারনে জাহিদুলকে কয়েকদিন আগে এলাকায় এনে পরিকল্পিতভাবে হত্যা করে মুখে বিষ ঢেলে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
 এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, জাহিদুলের মৃত্যুকে ঘিরে নানা কথা শোনা যাচ্ছে। তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd