1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

পিরোজপুরে ‘গানে গানে জুলাই’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুরে ‘গানে গানে জুলাই’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, জেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী আজিজী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান এবং সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র, স্বাধীনতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এর গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের চেতনা ও ইতিহাস পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা পর্ব শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক ও প্রেরণাদায়ক গান, আবৃত্তি এবং অন্যান্য মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd