1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

গ্রিভস-চেজের ব্যাটে ঘুরে দাঁড়ালো ক্যারিবিয়ানরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা ভাগাভাগি করে নিয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের খেলা শেষে উইন্ডিজের বোর্ডে জমা হয়েছে ২৩৯ আর পাকিস্তান তুলে নিয়েছে ৫ উইকেট। গত রোববার পোর্ট অব স্পেনে তিন সেশনের দুই সেশনই বলা চলা চলে ভাগাভাগি করে নিয়েছে দুই দল। তবে মাঝের দ্বিতীয় সেশনে এগিয়ে ছিল পাকিস্তান। জোড়া উইকেট শিকার করেছেন মোহাম্মদ আলী। ৬৪ রান করে অপরাজিত আছেন জাস্টিন গ্রিভস। ৩৬ রান করা অধিনায়ক রস্টন চেজও দ্বিতীয় দিন নামবেন ব্যাটিংয়ে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক চেজ। প্রথম সেশনে ১ উইকেট ৪৯ রান যোগ করে তার দল। মোহাম্মদ আলীর বলে ট্যাগনারায়ণ চন্দরপল ১৫ রান করে ফিরলে পতন হয় প্রথম উইকেটের। এরপর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি না কমলে মধ্যাহ্ন বিরতিও শুরু হয়ে যায়। দ্বিতীয় সেশনের খেলায় দাপট দেখায় পাকিস্তানের বোলাররা। স্বাগতিকদের বোর্ডে আরও ১১৬ রান যোগ হতেই তুলে নেয় ৩ উইকেট। আলি উসমানের বলে ৪৬ রান করা ব্র্যান্ডন কিং, সাজিদ খানের বলে ১০ রান করা কাভেম হাজ এবং আমির জঙ্গো ২৬ রান করে সাজঘরে ফেরেন উবাইদ শাহর বলে। ১২০ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে। চা-বিরতির আগে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শাই হোপ ও জাস্টিন গ্রিভস। তৃতীয় সেশন শুরু হলে বোর্ডে আর মাত্র ৮ রান যোগ হতেই ১৭৩ রান পঞ্চম উইকেট হারায় ক্যারিবিয়রা। হোপ কাটা পড়েন আলী দ্বিতীয় শিকার হয়ে ২৯ রান করে। এরপর আর কোনো উইকেট পড়েনি। দিনের বাকি সময় অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি গড়ে পার করে দেয় গ্রিভস অধিনায়ক চেজ। এই জুটিতেই অর্ধশতকের দেখা পান গ্রিভস।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd