1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হচ্ছেনা বুমরাহর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহর চোটের সমস্যা কাটছেই না। হাঁটুর চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না তিনি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। আগামী ১৫ আগস্ট গলে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথমে আশা করা হয়েছিল, বেঙ্গালুরুর সেন্টার অব এঙ্েেলন্সে পুনর্বাসন শেষে সিরিজ শুরুর আগেই ম্যাচ ফিট হয়ে উঠবেন বুমরাহ। কিন্তু সর্বশেষ মেডিকেল পর্যবেক্ষণে দেখা গেছে, তার হাঁটুর ফোলাভাব ও অস্বস্তি প্রত্যাশার চেয়ে বেশি গুরুতর। ভারতের স্পোর্টস সায়েন্স বিভাগের চিকিৎসকরা তাই কোনো ঝুঁকি নিতে চাইছেন না। সামনে ভারতের ব্যস্ত আন্তর্জাতিক সূচি থাকায় দেশের অন্যতম সেরা এই পেসারকে তাড়াহুড়ো করে মাঠে ফেরানোর বিপক্ষে তারা। ৩২ বছর বয়সী বুমরাহ সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে তৃতীয় ওয়ানডেতে হাঁটুতে আঘাত পান। সেই ম্যাচে খেলতে না পারার পর তিনি চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বেঙ্গালুরুর সেন্টার অব এঙ্েেলন্সে যোগ দেন। যদিও প্রথমদিকে ধারণা করা হয়েছিল, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, কিন্তু এখনও হাঁটুতে অস্বস্তি অনুভব করছেন বলে জানা গেছে। এমনকি ১৫ আগস্টের আগে কিংবা ২৩ আগস্ট শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগেও যদি তিনি ফিট হয়ে ওঠেন, তবুও চিকিৎসকরা মনে করছেন, পাঁচ দিনের টেস্ট ক্রিকেটে তাকে নামানো ঠিক হবে না। বিশেষ করে ধীরগতির উইকেটে দীর্ঘ সময় বোলিং করলে তার ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। চোটের কারণে ভারতীয় দলে সংকটও বাড়ছে। বুমরাহর পাশাপাশি অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি (হ্যামস্ট্রিং), পেসার হর্ষিত রানা (হ্যামস্ট্রিং) এবং স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও (হ্যামস্ট্রিং) অন্তত প্রথম টেস্টে খেলতে পারবেন না। ফলে শ্রীলঙ্কা সফরের আগে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই দল সাজাতে হচ্ছে ভারতকে, যা সিরিজ শুরুর আগেই রোহিত শর্মাদের জন্য বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd