1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

মোটা অঙ্কে বিক্রি হচ্ছে ‘কিং’ সিনেমার গানের স্বত্ব

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’। ‘পাঠান’ সিনেমার সাফল্যের পর এ সিনেমায় জুটি বেঁধেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও শাহরুখ। অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কিং’ সিনেমা বড়দিন উপলক্ষে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। ইতোমধ্যে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ‘কিং’ সিনেমার বঙ্ অফিস আয় নিয়ে প্রত্যাশা তুঙ্গে। এরই মধ্যে জানা গেল, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি হতে যাচ্ছে সিনেমাটির মিউজিক রাইটস (সংগীত স্বত্ব)। সবকিছু ঠিক থাকলে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজের শাহরুখের রেকর্ডগড়া চুক্তি হবে। শোনা যাচ্ছে, ৫০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৬৪ কোটি ৪৮ লাখ টাকা) মিউজিক রাইটস ক্রয় করছে প্রতিষ্ঠানটি। খবর ভ্যারাইটি ইন্ডিয়ার। এ বিষয়ে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পুনিত গোয়েঙ্কা ভ্যারাইটি ইন্ডিয়াকে বলেন, “আলোচনা চলছে, তবে এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি।” কত কোটিতে মিউজিক রাইটস ক্রয় করছেন? এ প্রশ্নের জবাবে পুনিত গোয়েঙ্কা বলেন, “চুক্তির অর্থমূল্য নিয়ে মন্তব্য করব না। আমাদের আলোচনা চলছে। কিন্তু এখনো কোনো চুক্তি স্বাক্ষর হয়নি।” খানিকটা ব্যাখ্যা করে পুনিত গোয়েঙ্কা বলেন, “সংগীতশিল্প সবচেয়ে সম্ভাবনাময় খাতগুলোর একটি। কারণ সংগীত চিরসবুজ-অন্য অনেক কনটেন্টের মতো এর আয়ু সীমিত নয়। আমি প্রায়ই বলি, ‘সাত বছরেরও বেশি সময়ের জার্নিতে জি মিউজিক প্রযোজকদের যে পরিমাণ অতিরিক্ত আয় দিয়েছে, সম্মিলিতভাবে অন্য কোনো মিউজিক কোম্পানি এতটা দেয়নি।’ আমরা যখন আয় করি, তখন সেই আয় ভাগ করে নিতেও ভালোবাসি।” বড় অঙ্কের টাকার বিনিময়ে সংগীতস্বত্ব চুক্তির তালিকায় রয়েছে বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমা। জানা গেছে, টি-সিরিজ সিনেমাটির দুই পর্বের অডিও স্বত্ব অগ্রিম ৭৫ কোটি রুপিতে কিনেছে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হ্যান্স জিমার এবং ভারতের কিংবদন্তি সুরকার এ. আর. রহমান। এর আগে টি-সিরিজ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, ‘পুষ্পা টু’ সিনেমার সংগীতস্বত্ব যথাক্রমে-৫৪ কোটি রুপি ও ৫০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। ‘কিং’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সুরকার জুটি শচীন-জিগার। অন্যদিকে, সিনেমাটির ব্যাকগ্রাউন্ড স্কোর ও থিম মিউজিক তৈরি করছেন অনিরুদ্ধ রবিচন্দর। শাহরুখ ছাড়াও ‘কিং’ সিনেমায় অভিনয় করছেন-দীপিকা পাড়ুকোন, সুহানা খান, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, অনীল কাপুর প্রমুখ। এ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানার। সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিঙ্।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd