1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো ইমার্জিং দল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলের শুরুটা ভালো হলো না। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। একপেশে ম্যাচে ১০০ রানও করতে পারেনি টাইগাররা। প্রিটোরিয়ায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ ইমার্জিং দল ব্যাটিং ব্যরথহতায় ৩০.২ ওভারে গুটিয়ে যায় ৮৯ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন মাহফিজুল ইসলাম, ৭৩ বলের মোকাবেলায়। এছাড়া ২ অঙ্কের দেখা পেয়েছেন আর মাত্র দুজন। আমিনুল ইসলাম ২৩ বলে ১১ ও সামিউন বাসির ১১ বলে ১০ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে দায়ান গালিম মাত্র ১৮ রান খরচায় ফাইফারের স্বাদ পান। এছাড়া দুটি উইকেট পান অ্যান্ডিলে মগাকানে। জবাব দিতে নেমে হেসেখেলে জয় তুলে নেয় প্রোটিয়ারা। স্বাগতিকরা মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮.৪ ওভারে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত থাকেন রিচার্ড সেলেতসোয়ান। এছাড়া ২২ রান করেন ড্যানিয়েল স্মিথ। ১৮ রান করে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন এম ভন বুরেন। বাংলাদেশ ইমার্জিং দলের পক্ষে দুটি উইকেট পান চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd