1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

মস্কোতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ, হতাহত ২৪

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : রাশিয়ার রাজধানী মস্কোতে একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই ডজন মানুষ হতাহত হয়েছেন। গতকাল রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় হাতে তৈরি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ২১ জন আহত হন। শহরের প্রাণকেন্দ্রের কাছে কুদ্রিনস্কায়া স্কোয়ারে স্থানীয় সময় রাত ৮টার দিকে বিস্ফোরণটি ঘটে। জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি (এনএকে) জানিয়েছে, বিস্ফোরকসহ এক নারী রেস্তোরাঁটিতে প্রবেশের চেষ্টা করলে একজন নিরাপত্তাকর্মী তাকে বাধা দেন। এ সময় বিস্ফোরকটি বিস্ফোরিত হলে ওই নারী, নিরাপত্তাকর্মী এবং রেস্তোরাঁটির একজন অতিথি নিহত হন। মস্কোর বিখ্যাত স্তালিন আমলের একটি আকাশচুম্বী ভবনে অবস্থিত রেস্তোরাঁটিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল। তবে কর্তৃপক্ষ অতিথিদের তালিকা কিংবা হামলার লক্ষ্য কারা ছিল, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর রক্তাক্ত অবস্থায় একের পর এক মানুষকে রেস্তোরাঁ থেকে বের করে আনা হচ্ছিল। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, রেস্তোরাঁটির রান্নাঘরে একটি বিস্ফোরণ ঘটেছে। তবে পরে রেস্তোরাঁ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, প্রকৃতপক্ষে ভবনের বাইরে বিস্ফোরণটি ঘটেছিল। বিস্ফোরণের পর চত্বরটির আশপাশের রাস্তাগুলো কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। ওই সময় শহরের মধ্যে সান্ধ্যকালীন সাইকেল ভ্রমণে অংশ নেওয়ার জন্য কয়েক ডজন সাইকেল আরোহী ঘটনাস্থলের কাছাকাছি জড়ো হয়েছিলেন। পরে তাদের অনুষ্ঠানও বাতিল করা হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে। সামপ্রতিক বছরগুলোতে রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশপাশে বেশ কয়েকজন ঊর্ধ্বতন রুশ সামরিক কর্মকর্তাকে গুপ্তহত্যা করা হয়েছে। মস্কো এসব হামলার জন্য কিয়েভকে দায়ী করেছে। সূত্র: বিবিসি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd