1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

ফকিরহাটে পৈত্রিক সম্পত্তির গাছ কর্তনে থানায় লিখিত অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকী পশ্চিম মহল্লার এলাকার ঢাকায় বসবাসরত খোকন চৌধুরীর পৈত্রিক সম্পত্তিতে রোপণ করা মেহগনি গাছ কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী খোকন চৌধুরী ২ আগস্ট ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ আগস্ট শনিবার অজ্ঞাত ব্যক্তিরা পৈত্রিক সম্পত্তিতে থাকা কয়েকটি মূল্যবান মেহগনি গাছ কর্তন করে। বিষয়টি জানতে পেরে খোকন চৌধুরী থানায় লিখিত অভিযোগ করেন।
খোকন চৌধুরী বলেন, “আমার পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে রোপণ করা মূল্যবান মেহগনি গাছ কেটে নেওয়া হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
তিনি আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘঁনাস্থল পরিদর্শন করেন। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd