1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

প্রথম টেস্টে দলের সাথে যুক্ত হলেন লিটন

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

হুট করে স্বস্তির খবর পেল দেশের ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য যে দল ঘোষণা করা হয়েছিল, সেখানে ছিল না তার নাম। তবে গতকাল শনিবার বোর্ড জানিয়েছে, লিটনকে প্রথম টেস্টের দলে যুক্ত করা হয়েছে। একটি ব্যাপার সহজেই অনুমেয়, লিটনের চোট সেরে ওঠার ব্যাপারে ইতিবাচক রিপোর্ট মিলেছে বলেই তাকে দলে নেওয়া হয়েছে। বোর্ডও আনুষ্ঠানিক ব্যাখ্যায় সে কথাই জানিয়েছে। বিসিবি জানায়, ‘বাম পায়ের কাফের চোট থেকে সেরে ওঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দলে অন্তর্ভুক্ত হয়েছেন লিটন কুমার দাস। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। চোটের কারণে গত জুন মাস থেকে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনায় রাখা হয়েছে। আজ রোববার তিনি ডারউইনের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে শেষ ওয়ানডেতে চোটের শিকার হন লিটন। চোট নিয়েই ব্যাটিং চালিয়ে যান। এরপর আর খেলা হয়নি তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, গোটা জিম্বাবুয়ে সফর তো হাতছাড়া হয়েছেই, যেতে পারেননি লঙ্কা প্রিমিয়ার লিগেও। তার বদলি হিসেবে গল গ্যালান্টস দলে নেয় নুরুল হাসান সোহানকে। চোট সারাতে লিটনকে দেশের বাইরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে মিলেছে সুফল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস ছাড়াও প্রথম টেস্টের বাংলাদেশ দলে রয়েছেন সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও মুশফিক হাসান। চোটের কারণে নাহিদ রানাকে গোটা সিরিজ ও শরিফুল ইসলামকে এই টেস্টে পাচ্ছে না দল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd