1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী বাজারসংলগ্ন গুলিশাখালী ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমান (৪০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত
হয়েছেন। আহত হয়েছে নয়ন নামের অপর এক নির্মান শ্রমিক । নিহত আতিয়ার রহমান নিহত আতিয়ারর রহমান
যশোরের আগরাইল গ্রামের বদরুল আলমের ছেলে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান এ
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গুলিশাখালী ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল
নির্মাণকাজ চলাকালে হঠাৎ ধসে পড়ে। এ সময় সেখানে কর্মরত শ্রমিক অতিয়ার রহমান ও নয়ন দেয়ালের নিচে চাপা
পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার
অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার অভিযান শেষে আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করা হয়। আহত নয়নকে উদ্ধার করে
চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মোঃ গোলাম ফারুক জানান, ট্রিপল নাইন (৯৯৯)-এ
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রচন্ড বৃষ্টি ও ঘটনাস্থলে মানুষের
ভিড়ের কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে কাদামাটির চাপে সেফটি ট্যাংকির
দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানা অফিনার ইন চার্জ ওসি মো. মাহমুদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার
করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্ধসঢ়;্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd