1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউটররা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে থাকা টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা তথাকথিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন বিচারক। শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে তারা গোপন এই বন্দিশালা পরিদর্শন করেন। এ সময় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।

তাদের সঙ্গে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা। পরিদর্শনে আসামিপক্ষের আইনজীবীরাও অংশ নেন।

এর আগে ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে র‍্যাবের এই গোপন বন্দিশালা পরিদর্শনের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ওই দিন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম র‍্যাব, ডিজিএফআই ও ডিবির গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের আবেদন করেন। আবেদনের সময় আওয়ামী লীগের টানা শাসনামলে এসব বন্দিশালায় বিরোধী মতাদর্শের লোকজনকে তুলে নিয়ে নির্যাতন এবং গুম করার অভিযোগের বর্ণনা দেওয়া হয়।

ট্রাইব্যুনালের সিদ্ধান্তের পর সেই আবেদনের ধারাবাহিকতায় শনিবার র‍্যাব-১ সদর দপ্তরের টিএফআই সেল পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd