1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

বাগেরহাটে নাগ‌রিক ফোরা‌মের  সভা অনু‌ষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলায় বৃহস্পতিবার (৩০ জুলাই ) সকালে এন‌জিও আমা‌দের গ্রাম এর শ্রীফলতলা অ‌ফি‌সে রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ৩য় ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত হয়েছে।
দাতা সংস্থা জিএফএ কনসা‌ল্টিং গ্রুপ এবং মানু‌ষের জন‌্য ফাউন্ডেশ‌নের অর্থায়‌নে, উই ক‌্যান এর সহ‌যো‌গিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন ক‌রে।
 সভায় সভাপ‌তিত্ব করেন রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সহসভাপ‌তি  লায়লা সুলতানা। সাধারন সম্পাদক এঞ্জেল মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অ‌তি‌থি ছি‌লেন অবসরপ্রাপ্ত  প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা মো:মোজাফফর হো‌সেন, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন, সাংবাদিক মোতাহার হো‌সেন ম‌ল্লি‌ক।
সভায় রামপাল সদর ও গৌরম্ভা ইউনিয়‌নের ২০২৬-২৭ অর্থবছ‌রের ইউপি বা‌র্ষিক উন্নয়ন বা‌জেটে নারী উন্নয়‌নে, দ‌লিত ও প্রা‌ন্তিক জন‌গো‌ষ্টির উন্নয়‌নের জন‌্য বরাদ্দকৃত বিষয় পর্যা‌লোচনার জন‌্য মত বি‌নিময় সভা করা,  নারী ও শিশু নির্যাতন প্রতি‌রো‌ধে করনীয় এবং তথ‌্য সংগ্রহের ফর‌মেট বিতরন,  বি‌ভিন্ন সেবা(বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত‌্যা‌দি) দ‌রিদ্র এবং অ‌তিদ‌রিদ্র মানু‌ষের কা‌ছে পৌছা‌নোর জন‌্য উদ্যোগ এবং নাগ‌রিক ফোরাম সদস‌্যদের ম‌ধ্যে আন্ত:সমন্বয় বাড়া‌নো, ভি ডা‌ব্লিউ ভি এবং বয়স্কভাতা বিষ‌য়ে দুই ইউনিয়‌নের ওয়ার্ড পর্যা‌য়ে ভাতা‌ভোগী ও ভাতা না পাওয়া‌দের সা‌থে প্রশ্নপত্র পুর‌নের মাধ‌্যমে সামা‌জিক নিরীক্ষা কৌশল নির্ধারণ, ক‌্যা‌ম্পেইনের মাধ‌্যমে নাগ‌রিক প্রক‌ল্পের তথ‌্য কমিউনি‌টি‌তে ছ‌ড়ি‌য়ে দেয়া এবং নতুন উপকার‌ভোগী চি‌হ্নিত করা, তথ‌্য অ‌ধিকার দিবস এবং সংলাপ শিক্ষা প্রতিষ্ঠা‌নে ও ইউপি পর্যা‌য়ে বাস্তবায়‌নের সিদ্ধান্ত গৃহীত হয়।
 সভায় বক্তব‌্য প্রদান ক‌রেন উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সদস‌্য  সমাজকর্মী লিয়াকত হাওলাদার, মো: মোহতা‌দির, নারী নেত্রী ছ‌বি রানী মন্ডল, সা‌বেরা তু‌লি, মারুদা খাতুন, তস‌লিমা আক্তার বৃ‌স্টি,  রিক্তা বেগম , সা‌দিয়া আফ‌রোজ মিম, মো:ক‌বির আকবর, সুষমা বিশ্বাস, ফারহানা আক্তার  শীলা প্রমূখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd