মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে নিষিদ্ধ পলিথিন মোড়কে পণ্য সরবরাহের দায়ে দুই পাইিকারি চাল বিক্রেতা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের দায়ে দুজন ওষুধ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৯ জুলাই) নির্বাহী ম্যাজিষ্ট্রেট অতীশ সরকার পৃথক পৃথক আইনে এ দন্ডাদেশ দেন।
নির্বাহী ম্যািজিষ্ট্রেট বলেন, ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও বিশেষ তাপমাত্রায় ওষুধ রক্ষণাবেক্ষণের জন্য ফ্রীজ না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন তামিম মেডিকেল ও তাজ মেডিকেল ফার্মেসীকে ১০ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে।
এছাড়াও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূল ব্যবহারে নির্দেশনা থাকলেও পলিথিনের মোড়ক ব্যবহার করায় মোরেলগঞ্জ সদর বাজারের মেসার্স ভাই ভাই ভান্ডারকে ৩ হাজার ও মেসার্স মিরাজ এন্টার প্রাইজকে ২ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক, জেলা পাট কর্মকর্তা বাসুদেব হালদার ও মোরেলগঞ্জ থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করে।