1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

কোচের ছবি হাতে ট্যাটু করলেন কুকুরেয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আর্জেন্টিনাকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন ফুটবল দল। আর শিরোপা জেতার পরপরই নিজের দেওয়া কথা রাখলেন ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। জাতীয় দলের প্রধান কোচ লা ফুয়েন্তেকে সম্মান জানাতে তার ছবি দিয়ে একটি নতুন ট্যাটু আঁকিয়েছেন এই তারকা ফুটবলার। কুকুরেয়া আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, স্পেন যদি ২০২৬ ফিফা বিশ্বকাপ জেতে, তবে কোচ দে লা ফুয়েন্তের স্মরণে একটি ট্যাটু আঁকাবেন তিনি। ফাইনালে আর্জেন্টিনা হারিয়ে স্পেনের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার মধ্য দিয়ে কুকুরেয়া তার দেওয়া সেই কথাটি পূরণ করলেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্যাটু বানানোর দৃশ্য ও শেষ রূপ শেয়ার করেছেন ২৮ বছর বয়সী এই তারকা। তার ডান হাতের বাহুতে আঁকা ট্যাটুটিতে দেখা যায়, কোচ দে লা ফুয়েন্তে ট্রফি হাতে উল্লাস করছেন এবং পেছনে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল লোগো শোভা পাচ্ছে। ইনস্টাগ্রামে ছবিটির ক্যাপশনে কুকুরেয়া লেখেন, ‘প্রতিশ্রুতি রক্ষা করলাম।’ ইউরো ২০২৪-এর পর বিশ্বকাপ জয়- দুই টুর্নামেন্টেই স্পেনের জার্সিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কুকুরেয়া। সম্প্রতি প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি থেকে ৫১ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd