1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

কপিলমুনিতে কলেজ সংযোগ রাস্তাটির করুণ অবস্থা ,জনদুর্ভোগ চরমে! এম পির হস্তক্ষেপ কামনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
🖼️ ফটো কার্ড তৈরি করুন

শেখ আব্দুল গফুর,কপিলমুনি (খুলনা) অফিস: খুলনার কপিলমুনিতে একটি জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। এই রাস্তাটি শুধু স্থানীয়দের যাতায়াতের মাধ্যমই সীমাবদ্ধ নয়,
এই রাস্তা দিয়ে কপিলমুনি স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ যাতায়াত করে
থাকে। তা ছাড়া এই রাস্তা সংলগ্ন বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠার কারণে এই রাস্তার গুরুত্ব
অপরিসীম। প্রধান সড়কের সাথে সংযুক্ত হয়ে কলেজের রাস্তার সাথে মিশে যাওয়া এই রাস্তা দিয়ে
প্রতিদিন শত শত মানুষ অত্যান্ত ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে। প্রবল বর্ষণে রাস্তাটিতে বড়
বড় গর্তের সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটির বেশিরভাগ অংশ জুড়ে বড়
বড় গর্ত আর খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় ভরে যায় এবং চলাচলের
অনুপযোগী হয়ে পড়ে। যে কারণে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা লেগেই আছে। রাস্তাটির
অবস্থা এতটাই খারাপ যে যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে
পড়েছে। এছাড়া, পণ্যবাহী যানবাহন চলাচলে ব্যাহত হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরাও ব্যাপক ক্ষতির
সম্মুখীন হচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, এই রাস্তাটি বহুবছর যাবৎ
উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানানো হলেও কোনো
কাজ হয়নি। ক্ষোভ প্রকাশ করে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন ্য়ঁড়ঃ;আমরা বছরের পর বছর এই
দুর্ভোগ পোহাচ্ছি কিন্তু কোন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। কপিলমুনি কলেজের ছাত্র-
ছাত্রীরাও এই রাস্তাটির কারণে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা সঠিক সময়ে কলেজে
পৌঁছাতে পারে না এবং বৃষ্টির দিনে ক্লাস করতে আসা তাদের জন্য কষ্টকর হয়ে ওঠে।এই
রাস্তাটি এই এলাকার মানুষের জীবনযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রাস্তাটি দ্রুত সংস্কারের
দাবি জানিয়ে মাননীয় সংসদ সদস্য খুলনা (৬) এর দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যবসায়ী,
শিক্ষার্থীদের অভিভাবক সহ বিভিন্ন পেশার মানুষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd