ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো: মশিউর রহমান খান বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর যে স্বল্পতা, যে সক্ষমতা শুধু তাই নিয়ে মাদক র্নিমূল করা খুবই কঠিন, এ জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন গড়ে তোলা। তিনি মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় ফকিরহাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ কথা বলেন। তিনি বলেন, মাদক নির্মলে সকলকে এগিয়ে আসতে হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কমৃকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, বাংলাদে জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাও: এবিএম তৈয়বুর রহমান, সেক্রেটারী আবুল আলা মাসুম,ফকিরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সৈয়দ আলী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিকনেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসক, শিক্ষক ও গনমাধ্যমকর্মি উপস্থিত ছিলেন।
সভায় আইন শৃঙ্খলা বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।