1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ভূমিধস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: প্রশান্ত মহাসাগরীয় দেশ সলোমন দ্বীপপুঞ্জের একটি বড় স্বর্ণখনিতে ভূমিধস হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এ তথ্য জানিয়েছে। হতাহতের সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও একাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, রাজধানী হোনিয়ারা থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত চীনের মালিকানাধীন গোল্ড রিজ স্বর্ণের খনিতে এ দুর্ঘটনা ঘটে। রয়্যাল সলোমন আইল্যান্ডস পুলিশ হতাহতের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যম ইন-ডেপথ সলোমনস জানিয়েছে, ঘটনাস্থল থেকে অন্তত ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। হোনিয়ারার ন্যাশনাল রেফারেল হাসপাতাল জানিয়েছে, তারা আহতদের চিকিৎসার জন্য প্রস্তুতি নিয়েছে। হাসপাতালের এক কর্মী লাইরেঙ্ অ্যালিক বলেন, কয়েকজনের মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, ভারী যন্ত্রপাতি দিয়ে ধসে পড়া পাথর ও মাটি সরিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। গোল্ড রিজ খনির বেশিরভাগ মালিকানা চীনা প্রতিষ্ঠান ওয়াংগুও ইন্টারন্যাশনাল মাইনিংয়ের। প্রতিষ্ঠানটি গত মে মাসে জানিয়েছিল, গত বছর সলোমন দ্বীপপুঞ্জের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় এক-চতুর্থাংশ এই খনির মাধ্যমে এসেছে। গত বছরই খনিটির সমপ্রসারণ কার্যক্রম শুরু হয়। দুর্ঘটনার বিষয়ে গোল্ড রিজ খনি ও ওয়াংগুও ইন্টারন্যাশনাল মাইনিং এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এদিকে দেশটির নতুন প্রধানমন্ত্রী ম্যাথিউ ওয়ালে সমপ্রতি খনি খাতে সংস্কারের পরিকল্পনার কথা জানিয়েছেন। তার লক্ষ্য, দেশের খনিজসম্পদ থেকে পাওয়া আয়ের বড় একটি অংশ স্থানীয় অর্থনীতির উন্নয়নে ব্যয় করা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd