1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

অস্ট্রেলিয়া সিরিজের আগে যা বললেন হাবিবুল বাশার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ দল। নাহিদ রানা, শরিফুল ইসলাম, লিটন দাস ইনজুরির কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। একাধিক তারকার অনুপস্থিতিতে এই সফর চ্যালেঞ্জিং হলেও বাস্তবতা মেনে নিচ্ছেন হাবিবুল বাশার সুমন। বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘স্পোর্টসে আপনি সবসময় সবাইকে পাবেন না। পরিকল্পনা অনুযায়ী হবে না সবসময়। আমাদের জন্য শুধু দুর্ভাগ্যজনক না, হতাশাজনকও। তবে সম্ভাব্য সেরা দল নিয়েই যেতে হবে। ইঞ্জুরি হলে তো কিছু করার নেই।’ তিনি আরও বলেন, ‘বেশি চিন্তা এখন আর করতে চাই না। যেহেতু দল দিয়ে দিয়েছি। যারা ছিল ওদের নিয়ে সম্ভাব্য সেরা দলই গড়েছি। আমি আশাবাদী এই দল নিয়েই অস্ট্রেলিয়ায় ভালো করব।’ এই সিরিজে নিজেদের প্রামণের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা বলে মনে করেন বাশার। তিনি বলেন, ‘আমি কাউকে ছোট করছি না। তবে জিম্বাবুয়ের সঙ্গে সেঞ্চুরি আর অস্ট্রেলিয়ার সঙ্গে সেঞ্চুরি অনেক তফাৎ। ক্যারিয়ার হাইলাইট হয়। অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করলে বা ৫ উইকেট পেলে ক্যারিয়ারে হাইলাইট হবে। বলতে পারবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করেছি বা ৫ উইকেট পেয়েছি। সবার মনের মধ্যে থাকে আমি যেন ক্যারিয়ার শেষে মনে রাখার মতো কিছু করতে পারি। এটা সেই সিরিজ।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd