1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ: রহমান সরদার (৪৮) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। উপজেলার  আড়য়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রহমান সরদার উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের আড়ুয়াডাঙ্গা গ্রামের মৃত আ: রাজ্জাক সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে রহমান সরকার ঘেরে মাছের খাকার দেয়ার পর বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হন তিনি। পরিবারের লোকজন ও স্থানীয়রা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

খবর পেয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শিবলী নোমান হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: রেহেনা আক্তার বলেন, হাসপাতালে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় আনা হয়েছে। তবে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন। বিদুৎ স্পৃষ্ট
হয়ে এক ঘের মালিক মারা গেছে, মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd