1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

অবশেষে পর্দায় ফিরছে ‘ব্ল্যাক প্যান্থার’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‘ব্ল্যাক প্যান্থার’ ভক্তদের জন্য দারুণ সুখবর। ২০২৮ সালে ফিরছে মার্ভেলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটি। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন ডেভিড জনসন। ‘ব্ল্যাক প্যান্থার ৩’ ছবিতে তাকে দেখা যাবে প্রিন্স টি’চাল্লার পুত্রের চরিত্রে। ২০২৬ সালের সান ডিয়েগো কমিক-কনে জানানো হয়েছে, ডেভিড জনসন এবার নতুন ব্ল্যাক প্যান্থার হিসেবে পর্দায় হাজির হবেন। মার্ভেল জানিয়েছে, সিনেমাটি ১৫ ডিসেম্বর ২০২৮ বিশ্বব্যাপী মুক্তি পাবে। গল্পে দেখা যাবে, শিশু বয়সে পরিচিত হওয়া টি’চাল্লা ওও কীভাবে ধীরে ধীরে ওয়াকান্ডার নতুন রক্ষক হিসেবে নিজেকে গড়ে তোলে। তৃতীয় কিস্তিতেও পরিচালকের দায়িত্বে থাকছেন রায়ান কুগলার। পাশাপাশি শুরি চরিত্রে ফিরছেন লেটিশিয়া রাইট এবং এম’বাকু চরিত্রে থাকছেন উইনস্টন ডিউক। প্রথম ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমায় টি’চাল্লা চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত চ্যাডউইক বোসম্যান। ২০২০ সালে তার মৃত্যুর পর ‘ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার’ -এ শুরি নতুন ব্ল্যাক প্যান্থারের দায়িত্ব নেন। একই সিনেমায় টি’চাল্লা ও নাকিয়ার ছেলে টি’চাল্লা ওও-এর পরিচয়ও দর্শকদের সামনে আসে। ডেভিড জনসন এর আগে ‘অ্যালিয়েস : রমিউলাস’ ও ‘দ্য লং ওয়াক’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এবার মার্ভেলের অন্যতম জনপ্রিয় সুপারহিরোর দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd