1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সবার আগে নিজের দেশ : হাসান মাহমুদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকলেও অপেক্ষায় ছিলেন নিজেকে নতুন করে প্রমাণের। কাউন্টি ও ভাইটালিটি ব্লাস্টে কেন্টের মন মাতানো পারফরম্যান্সের পর ফের আলোচনায় আসেন হাসান মাহমুদ। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের সুযোগ হয় মূলত ‘রোটেশন পলিসি’র কারণে। তবে সেই হাসানই আগামী মাসে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছেন। গতি তারকা নাহিদ রানা চোট পাওয়ায় হাসানের কাঁধে এখন বাড়তি দায়িত্ব। তাসকিন আহমেদের পথ অনুসরণ করে এলপিএলকে ‘না’ বলে তাই ধরবেন দেশের বিমান। উদ্দেশ্য টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হওয়া। এলপিএলে বাংলাদেশি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘অবশ্যই, আগে বাংলাদেশ টিম। আগে নিজের দেশ তারপর অন্য খেলা। অবশ্যই আমাকে যেতে হবে। কয়েকজন ফাস্ট বোলার ইঞ্জুরিতে আছে। সামনে অনেক বড় সুযোগ, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ। আমরা খুবই পজিটিভ, খুব ভালো খেলার ব্যাপারে। আমাদের সেরাটা দিব। ভালো একটা জায়গা করে নিব।’ সব মিলে সময়টা তার ভালোই যাচ্ছে। কাউন্টির মতো দল যখন তাকে নিয়ে মাতামাতি করে, সহজেই বোধগম্য হাসান বল হাতে কতটা ছন্দে আছেন। তিনি বলেন, ‘এটার জন্য আলহামদুলিল্লাহ। আমি সবসময় নিজের মতো থাকি। ইঞ্জুরি অবস্থায় অনেক কাজ করি এবং ইঞ্জুরি থেকে উঠে নিজেও পারফর্ম করার চেষ্টা করি। চেষ্টা থাকে সবসময় কাজের মধ্যে থাকার যাতে সুযোগ এলে মিস না করি।’ জাতীয় দলের খেলার জন্য এলপিএল মাঝপথে ছেড়ে যেতে তাই আক্ষেপের চেয়ে আনন্দই বেশি এই পেসারের। লক্ষ্ণীপুরের এই ক্রিকেটার বলেন, ‘হ্যাঁ অবশ্যই। যাচ্ছি টেস্ট খেলতে, ইনশাআল্লাহ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd