ফকিরহাট প্রতিনিধি : প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে বৃক্ষ রোপন করুক-মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নির্দেশনাকে হৃদয় ধারণ করে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয় ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শতাধিক বিভিন্ন প্রকারের গাছের চারা রোপন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্ব রঞ্জন সরকার, ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুস সাত্তার, ডাক্তার বঙ্গ কমল বসু, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদুল মোড়ল, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান, ছাত্র কঙ্কন সাহা, আব্দুল্লাহ শেখ, ছাত্রী আনশিতোয়া, ঐশিয়া চক্রবর্তী, ফাতেমা ছাইয়ারা প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ফকিরহাটে ফলতিতা বটতলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধিঃ-বাগেরহাটের ফকিরহাটে ফলতিতা বটতলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৯)-এ নবনির্বাচিত কমিটির শুভ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকাল ৫টায় ফকিরহাটের ঐতিহ্যবাহী ফলতিতা বাজার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি কিরন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্থানীয় বিএনপি নেতা খাইরুজ্জামান লাডলা।
প্রধান অতিথির বক্তব্যে শেখ কামরুল ইসলাম গোরা বলেন, “শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার আদায় এবং কল্যাণে নবনির্বাচিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।”
সভায় সংগঠনটির সদ্য নির্বাচিত নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং উপস্থিত সর্বস্তরের শ্রমিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাধারণ শ্রমিকদের অধিকার রক্ষা ও সুসংগঠিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।