1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

আজ থেকে শুরু হচ্ছে চার দিনের নজরুল নাট্যোৎসব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির বেশকিছু নাটক নিয়ে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে ‘বাঁশরী নজরুল নাট্যোৎসব ২০২৬’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও স্টুডিও থিয়েটার হলে আজ শনিবার থেকে শুরু হবে এ আয়োজন। চার দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে বাঁশরী। ‘জয় হোক জয় হোক শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক জয় হোক’ ম্লোগান নিয়ে এ নাট্যোৎসবে পরিবেশিত হবে কবি নজরুল ইসলামের দশটি নাটক। নাট্যোৎসবের উদ্বোধনী আয়োজন থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে বিকেল ৫টায়। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইসরাফিল শাহিন। বাঁশরী’র প্রতিষ্ঠাতা এবং সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। স্বাগত বক্তব্য দেবেন উৎসব সমন্বয়ক ও নাট্য নির্দেশক গোলাম সারোয়ার। উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চায়ন হবে সাজ্জাদ সাজু নির্দেশিত বাঁশরী রেপার্টরী থিয়েটার প্রযোজিত নাটক ‘বনের মেয়ে পাখি’।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd