1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৯৮ জন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৯৮ জনে পৌঁছেছে। গত বুধবার প্রকাশিত সর্বশেষ সরকারি হিসাবে এ তথ্য জানানো হয়েছে।২৪ জুন আঘাত হানা ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫। এতে দেশটির উত্তর উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে কয়েক শত ভবন ধসে পড়ে।ভেনেজুয়েলার আইনসভার প্রধান হোর্হে রড্রিগেজ দৈনিক বুলেটিনে জানান, আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা ৫২ জন বেড়ে ৫ হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনই রয়েছে।এখনও কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে কারাকাস কোনো তথ্য প্রকাশ করেনি। তবে জাতীয় ও আন্তর্জাতিক কয়েকটি সংস্থার ধারণা, এখনও কয়েক হাজার মানুষের সন্ধান মেলেনি।ধ্বংসস্তূপের নিচে স্বজনদের মরদেহের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে। তবে এক মাস পেরিয়ে যাওয়ায় কার্যক্রম এখন ধীরে ধীরে ভূমিকম্প-পরবর্তী মানবিক সহায়তা এবং পুনর্গঠন কার্যক্রমে বেশি গুরুত্ব দিচ্ছে।অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ এ সপ্তাহে ঘোষণা দিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ ভূমিকম্পে বাস্তুচ্যুতদের জন্য ৪ হাজার ঘর নির্মাণ করা হবে। এর মধ্যে বর্তমানে গৃহহীন হয়ে পড়া আনুমানিক ২৩ হাজার মানুষও রয়েছেন। এছাড়া ২০২৭ সালের মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ হাজার ঘর নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।পুনর্গঠন কার্যক্রমে অর্থায়নের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দেশটির সংরক্ষিত তহবিল থেকে প্রায় ৩৪ কোটি ৬০ লাখ ডলার ছাড় করেছে।ভেনেজুয়েলার এককক্ষবিশিষ্ট জাতীয় পরিষদও পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে আবাসন নির্মাণ দ্রুত এগিয়ে নিতে কয়েকটি সংস্কার অনুমোদন করেছে।ভূমিকম্পের পর গত এক মাসে মোট ১ হাজার ৪০৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে। সূত্র: এএফপি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd