1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সুয়ারেসের জোড়া গোলে ম্লান লেভানদোফস্কির অভিষেক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: মেজর লিগ সকারে অভিষেকে গোল না পেলেও অন্তত একটি পয়েন্ট পাওয়ার কাছাকাছি ছিলেন রবের্ত লেভানদোফস্কি। তবে সেই আশাতেও গুঁড়েবালি। লুইস সুয়ারেসের জোড়া গোলের পর প্রেস্টন প্লাম্বেকের শেষ দিকের গোলে ম্যাচ জিতে নিল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ম্যাচটিতে শিকাগো ফায়ার এফসিকে ৩-২ গোলে হারায় ইন্টার মায়ামি। বার্সেলোনা ছেড়ে গত মাসে শিকাগোতে নাম লেখান লেভানদোফস্কি। বিশ্বকাপের জন্য লিগে বিরতি থাকায় অভিষেকের জন্য এতদিন অপেক্ষা করতে হলো ৩৭ বছর বয়সী পোলিশ ফরোয়ার্ডকে। প্রথম ম্যাচে মাঠে ছিলেন তিনি ৬২ মিনিট। বিশ্বকাপের পর বিশ্রামে থাকায় লিওনেল মেসি ও রদ্রিগো দে পল ছিলেন না এই ম্যাচে। ঘরের মাঠে ইন্টার মায়ামি পিছিয়ে পড়ে অষ্টাদশ মিনিটে গোলকিপর রোকো রিওস নোভোর অবিশ্বাস্য এক ভুলে। বঙ্রে বাইরে থেকে গোলকিপারকে সাধারণ একটি পাস দিয়েছিলেন ইয়ান ফ্রে। আলতো করে আসা বলে সরাসরি শট নেওয়ার সময় বলের ওপর দিয়ে পা চালিয়ে দেয় নোভো। বল গড়িয়ে যায় জালে। ২৭তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান সুয়ারেস। ৫১তম মিনিটে দর্শনীয় এক গোলে এগিয়ে যায় মায়ামি। ডানপ্রান্ত দিয়ে বল নিয়ে ঢ়ুকে প্রতিপক্ষের দুজনের মাঝ দিয়ে বঙ্ েবল বাড়ান সুয়ারেস। সেখানে হার্মান বের্তেরামে দারুণ এক ব্যাক হিলে আবার বল দেন গোলমুখে থাকা সুয়ারেসকে। অভিজ্ঞ স্ট্রাইকার ঠাণ্ডা মাথায় কাজ শেষ করেন। ৬৭ মিনিটে পুসো দিথেজানের গোলে সমতা ফেরায় শিকাগো। পরবর্তী ২০ মিনিটের বেশিরভাগ সময় ধরে শিকাগোই ম্যাচে দাপট দেখায় বেশি। কিন্তু শেষ পর্যন্ত সুয়ারেসকে আরও একবার বঙ্ েঢ়ুকতে দেওয়ার জন্য তাদের মূল্য দিতে হয়। এবারও বের্তেরামের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ভেতরে ঢ়ুকে পড়েন সুয়ারেস। হ্যাটট্রিকের সম্ভাবনাও জেগে ওঠে। কিন্তু তার শট পা দিয়ে ঠেকিয়ে দেন শিকাগোর গোলকিপার। ফিরতি বলে শরীর বাঁকিয়ে প্রথম স্পর্শেই দারুণ ভলিতে বল জালে পাঠান প্লাম্বেক। ২০ বছর বয়সী এই ফুটবলার লিগে তার চতুর্থ ম্যাচে পেলেন প্রথম গোলের স্বাদ। ইস্টান কনফারেন্সের পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা ইন্টার মায়ামির পয়েন্ট এখন ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল, ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিনে শিকাগো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd