স্পোর্টস: কাজেমিরোকে চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে ইন্টার মিয়ামির বিরুদ্ধে টেম্পারিংয়ের অভিযোগ পর্যালোচনার ঘোষণা দিয়েছে মেজর লিগ সকার। লিগ কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, “সমস্ত প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা থেকে বিরত থাকা হবে।” একটি সূত্র ইএসপিএনকে নিশ্চিত করেছে যে, কাজেমিরোর ‘ডিসকভারি প্রায়োরিটি’ অর্জন না করেই তার সঙ্গে যোগাযোগ করার বিষয়ে ইন্টার মিয়ামির বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ দায়ের করেছে এলএ গ্যালাঙ্।ি ইন্টার মিয়ামি এবং গ্যালাঙ্ িঅবশ্য পরে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে নিয়ে সমঝোতায় পৌঁছেছে, তবু লিগ কর্তৃপক্ষ অভিযোগের পর্যালোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছে বিবৃতিতে। “কাজেমিরোকে চুক্তিবদ্ধ করার জন্য যদিও ইন্টার মিয়ামি এবং এলএ গ্যালাঙ্ িডিসকভারি প্রায়োরিটির বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে, টেম্পারিং তদন্ত শেষ হওয়ার পর এর শর্তাবলী প্রকাশ করা হবে।” মেজর লিগ সকারের নিয়ম অনুযায়ী, ক্লাবগুলো যেকোনো সময়ে তাদের ডিসকভারি তালিকায় সর্বোচ্চ পাঁচজন ফুটবলারকে অন্তর্ভুক্ত করতে পারে। কোনো ফুটবলাকে তালিকাভুক্ত করার মাধ্যমে, সেই দলটি এই লিগের অন্য ক্লাবগুলোর সঙ্গে প্রতিযোগিতা ছাড়াই সবার আগে আলোচনা শুরু করার একচেটিয়া অধিকার লাভ করে। কাজেমিরোর ওপর এলএ গ্যালাঙ্রি ডিসকভারি অগ্রাধিকার থাকায়, তাদের কাছ থেকে এই তারকার স্বত্ব কিনে নিতে হচ্ছে ইন্টার মায়ামিকে। লিগের নিয়ম অনুযায়ী, “যদি কোনো ক্লাব অন্য ক্লাবের ডিসকভারি তালিকায় থাকা কোনো ফুটবলারকে চুক্তিবদ্ধ করতে চায়, যে ক্লাবের ওই ফুটবলারের ওপর অগ্রাধিকার বেশি, তবে আগ্রহী ক্লাবটি ওই ফুটবলারকে চুক্তিবদ্ধ করার অধিকারের বিনিময়ে সেই ক্লাবকে ‘জেনারেল অ্যালোকেশন মানি’ হিসেবে ৫০ হাজার ডলার দেওয়ার প্রস্তাব দিতে পারে।” যে ক্লাবের ডিসকভারি তালিকায় ফুটবলারটি রয়েছে, তারা তখন পাঁচ দিন (অথবা সেকেন্ডারি ট্রান্সফার উইন্ডোর সময় তিন দিন) সময় পাবে হয় ‘জেনারেল অ্যালোকেশন মানি’ গ্রহণ করে ফুটবলারটিকে চুক্তিবদ্ধ করার অধিকার ছেড়ে দেওয়ার জন্য, অথবা ফুটবলারটিকে প্রকৃত ও বস্তুনিষ্ঠভাবে যুক্তিসঙ্গত প্রস্তাব দেওয়ার জন্য। গ্যালাঙ্রি সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর, কাজেমিরোকে ২০২৭ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর করাতে সক্ষম হয় ইন্টার মায়ামি, যেখানে জুন ২০২৯ পর্যন্ত চুক্তিটি বাড়ানোর বিকল্পও রয়েছে। রেয়াল মাদ্রিদে ৯ বছর ও ম্যানচেস্টার ইউনাইটেডে ৪ বছর কাটানো এই তারকা নিজেও বিবৃতিতে অবস্থান তুলে ধরেছেন। “এই পরিস্থিতি সম্পর্কে, বিশেষ করে এটি আমার ব্যক্তিগত বিষয় হওয়ায়, খুব পরিষ্কারভাবে বলতে চাই। কিছুদিন আগে গ্যালাঙ্রি সঙ্গেও কথা বলেছিলাম। তাদের কাছে এটা খুব স্পষ্ট করে দিয়েছিলাম যে, আমি মায়ামিতে যোগ দিতে চাই। কারণ এই শহরকে আমি ভালোবাসি। যখনই আমাদের ছুটি থাকে, আমি, আমার স্ত্রী এবং সন্তানরা সবসময় এখানেই থাকি। আমরা শহরটিকে চিনি।” শহরের প্রতি ভালোবাসার পাশাপাশি লিওনেল মেসির সঙ্গে খেলার হাতছানিও কাজেমিরোকেও অনুপ্রাণিত করেছে মায়ামিকে বেছে নিতে। “যখন আমি তাদের (গ্যালাঙ্রি) সাথে কথা বলেছিলাম, খুব পরিষ্কার করে দিয়েছিলাম যে, কোন দলে যোগ দিতে চাই এবং সেটি হলো ইন্টার মায়ামি। এর কারণ হলো তাদের প্রকল্প, তাদের আশা এবং অবশ্যই সর্বকালের সেরা ফুটবলারের সঙ্গে খেলার সুযোগ। এটা আমাকে দারুণ রোমাঞ্চিত করে। ইন্টার মায়ামিকে তাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি এখানেই থাকতে চেয়েছিলাম, এই লিগে একমাত্র এই ক্লাবেই খেলতে চেয়েছিলাম।”