1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

৪৮ ঘণ্টায় বিক্রি হলো ১৫ কোটি টাকার টিকিট

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় বিদায় নিচ্ছেন রুপালি জগৎ থেকে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আজ বৃহস্পতিবার বড় পর্দায় মুক্তি পাবে বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’। তামিল সিনেমার এই কিংবদন্তির বিদায়ী সিনেমা দেখতে রীতিমতো তোলপাড় পড়েছে ভক্ত মহলে। দীর্ঘদিন ধরেই জটিলতার ঘেরাটোপে বন্দি ছিল থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’। বারবার আটকে যাচ্ছিল প্যান-ইন্ডিয়ান সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি। তখন থেকেই বিনোদন দুনিয়ায় গুঞ্জন চলছিল-কবে মুক্তি পাচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের শেষ সিনেমা। রাজনীতিতে পুরোপুরি যোগ দেওয়ার আগে ‘জন নায়াগান’ বিজয় ঘোষণা দেন, এটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ সিনেমা। এর মাঝেই গত ৯ এপ্রিল নির্বাচনের ঠিক আগে সিনেমাটির একটি এইচডি প্রিন্ট অনলাইনে ফাঁস হয়ে যায়। পুলিশ জড়িতদের গ্রেপ্তার করলেও নির্মাতাদের জটিলতা আরও বেড়ে গিয়েছিল। এইচ বিনোথ পরিচালিত এই বহুল আলোচিত অ্যাকশন-ড্রামাটি মুক্তির আগেই বঙ্ অফিসে সুনামি এনে দিয়েছে। বলিউড লাইফ সূত্রে জানা গেছে, অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন গত সোমবার বিশ্বজুড়ে তৈরি হয়েছে বিশাল উদ্দীপনা। ভারতে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ৬ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। মঙ্গলবারের হিসাব অনুযায়ী, সিনেমাটি এরই মধ্যে অগ্রিম বুকিং থেকে আয় করে নিয়েছে প্রায় ১৫ কোটি টাকা। প্রথম উইকএন্ডের জন্য বিশ্বব্যাপী প্রি-সেল বুকিং ২৭ কোটি টাকা ছাড়িয়ে গেছে। কোনো ধরনের প্রচার ছাড়াই সিনেমার জন্য এই উন্মাদনা অবিশ্বাস্য। পুরো ভারতজুড়ে ৮ হাজার শো নির্ধারণ করা হয়েছে। হল মালিকরা টিকিট নিয়ে ভক্তদের চাপ সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছেন। অনিরুদ্ধ রবিচন্দরের দুর্দান্ত সংগীতে নির্মিত এই থ্রিলারে থালাপতি ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিতা বাইজু, ববি দেওল, প্রকাশ রাজের মতো শক্তিশালী তারকারা। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের দুর্দান্ত জয়ের পর তার এই শেষ সিনেমা নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। বিজয়ের ক্যারিয়ারের এই ঐতিহাসিক বিদায়ী সিনেমাটি বছরের অন্যতম সেরা ওপেনিং রেকর্ড গড়তে যাচ্ছে বলেই ধারণা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd