1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

‎পেকুয়া উপজেলা এনসিপির ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ‎

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎নিজস্ব প্রতিবেদক: ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার জেলা শাখা পেকুয়া উপজেলা শাখার ২৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক (আংশিক) কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দিয়েছে।

‎প্রকাশিত কমিটিতে অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিমকে আহ্বায়ক এবং নাসিফ নুরেন রাফিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আবদুল গফুর।

‎কমিটির অন্যান্য পদের মধ্যে যুগ্ম আহবায়ক পদে রয়েছেন মাস্টার মো. ওমর, রিদওয়ান আল নেওয়াজ চৌধুরী, মনজুর আলম, এনামুল হক, সিরাজুল মোস্তফা আল সামি, আব্বাস উদ্দিন, যুগ্মসচিব পদে রয়েছেন তারেক জিয়া, আমির হামজা, আরাফাত রহমান, সাংঘটনিক সম্পাদক পদে রয়েছেন মো. সোহেল, সাংঘটনিক সম্পাদক পদে রয়েছেন মো. ইসমাইল, আবদুল্লাহ আল মামুন, দফতর বিষয়ক সম্পাদক মো. মনির, জুলাই  গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক  মো. শাহজাহান, মহিলা বিষয়ক সম্পাদক  তাসলিমা খানম লাভলি, প্রচার সম্পাদক  মো. রাজিব,  কোষাধ্যক্ষ  মোজাহিদুল ইসলাম, সম্মানিত সদস্য  জাহাঙ্গীর আলম, সাইদুজ্জামান ও মো. হাবিব।

‎কমিটির অনুমোদনপত্রে কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক প্রফেসর আখতার আলম, সদস্য সচিব মুহাম্মদ ওমর ফারুক এবং  সাংগঠনিক সম্পাদক রাইহান কাসেম স্বাক্ষর করেন।

‎অনুমোদনপত্রে আগামী ৯১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

‎দলীয় নেতাকর্মীরা নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, তাদের নেতৃত্বে পেকুয়া উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd