শেখ আব্দুল গফুর, কপিলমুনি (খুলনা) অফিস: কপিলমুনির পার্শ^বর্তী হাউলী গ্রামে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান শুরু হয়েছে। গত ১৪ জুন বহুল প্রচলিত দৈনিক গ্রামের কাগজে ্য়ঁড়ঃ;কপিলমুনির হাউলি গ্রামে মাদক কারবারিদের
তৎপরতা বৃদ্ধ্য়িঁড়ঃ; শিরোনামে সংবাদটি প্রকাশিত হওয়ার পর টনক নড়ে প্রশাসনের, ঐদিন রাত থেকে
শুরু হয় মাদকের বিরুদ্ধে ঝটিকা অভিযান। ইতিমধ্যে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করতে
সক্ষম হয়েছে। সর্বশেষ ১৭ জুলাই রাতে কপিলমুনি ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তাপস সাধুর
পুত্র সুমন সাধুর কপিলমুনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইয়াবা সহ গ্রেফতার করে। এর আগে গত
২৫ জুন কপিলমুনি ইউনিয়নের, নগর শ্রীরামপুর কলেজ পাড়া থেকে ৫ জন, ৪ জুলাই ২ জন, ১৪
জুলাই ১ জন। সর্বশেষ সুমন সাধুকে ফাঁড়ি পুলিশ গ্রেপ্তার করে। তাদেরকে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন পাইকগাছা উপজেলা
নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।