1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

গ্রেফতার হলেন সাকিব-তাসকিনদের দলের মালিক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হওয়ার আগেই টুর্নামেন্টকে ঘিরে শুরু হয়েছে নতুন নাটক। সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের দল জাফনা কিংসের অন্যতম মালিক মনজোত কালরাকে ম্যাচ ফিঙ্ংিয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন উঠেছে, কী হবে জাফনা কিংসের ভবিষ্যৎ। এলপিএলে নিজেদের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান সোহানদের দল গলের বিপক্ষে মাঠে নামবে জাফনা কিংস। কিন্তু ম্যাচের আগেই দলটি আলোচনার কেন্দ্রে মালিককে ঘিরে তৈরি হওয়া এই বিতর্কে। গ্রেফতার হওয়া মনজোত কালরাকে শীঘ্রই আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। বর্তমানে জাফনা কিংসের মালিকানা রয়েছে ক্রীড়া ব্যবসাপ্রতিষ্ঠান স্পোর্টস কমিউনের হাতে। প্রতিষ্ঠানটির নেতৃত্বে আছেন ভারতীয় উদ্যোক্তা মনজোত কালরা ও মায়াঙ্ক গোয়েল। শ্রীলঙ্কার ক্রীড়া তদন্ত ইউনিটের পরিদর্শক স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, কলম্বোর একটি হোটেল থেকে মনজোত কালরাকে গ্রেফতার করা হয়। অভিযোগ অনুযায়ী, তিনি সেখানে একজন খেলোয়াড়কে ৯৫ লাখ শ্রীলঙ্কান রুপি ‘পরিশোধ’ করতে যাচ্ছিলেন। তদন্তকারীদের ধারণা, এই অর্থ ম্যাচ ফিঙ্ংিয়ের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ম্যাচ ফিঙ্ংি বা স্পট ফিঙ্ংি নতুন কোনো ঘটনা নয়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল থেকে শুরু করে বিপিএলসহ বিভিন্ন লিগেই অতীতে এমন অভিযোগ উঠেছে। তবে লঙ্কা প্রিমিয়ার লিগে এই অভিযোগ ওঠা যেন নিয়মে পরিণত হয়েছে। নাহলে টুর্নামেন্ট শুরুর আগেই কেন ম্যাচ ফিঙ্ংিয়ের অভিযোগে গ্রেফতার হতে হবে দলের মালিককে! অতীতেও এই লিগে এমন নজির দেখা গেছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ, জাফনা কিংসের স্কোয়াডে রয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। আছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদও। যদিও তাসকিন বর্তমানে জিম্বাবুয়ে সফরে রয়েছেন, টি-টোয়েন্টি শেষ করে সোজা চলে যাবে শ্রীলঙ্কা। অন্যদিকে, মেজর লিগ ক্রিকেট শেষ হওয়ায় শুরু থেকেই জাফনা কিংসে থাকার কথা সাকিবের। তবে মালিক গ্রেফতারের পর জাফনা কিংসের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইতিহাস বলছে, এমন পরিস্থিতিতে কোনো ফ্র্যাঞ্চাইজি মালিকানা হারাতে পারে। সে ক্ষেত্রে দলটির সার্বিক দায়িত্ব নিতে পারে ক্রিকেট বোর্ড।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd