1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

অস্মিতা সরকারের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি: ‎খুলনার পাইকগাছার মেধাবী শিক্ষার্থী অস্মিতা সরকার অর্শা ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে ২৩ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা বৃত্তি -২০২৫ এ অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করেছে। অস্মিতা পাইকগাছা পৌরসভার ৭নং ওয়ার্ড বাতিখালী গ্রামের বাসিন্দা জনতা ব্যাংক কর্মকর্তা অসীম কুমার সরকার ও সহকারী শিক্ষক সুস্মিতা রায় এর কন্যা। দুই বোনের মধ্যে সে বড়। ভবিষ্যতে সে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে চাই। তার এ সাফল্যের জন্য পিতা-মাতা, দিদামণি সহকারী শিক্ষক সাধনা সরকার, সাবেক প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু সহ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
‎উল্লেখ্য অস্মিতা একজন বহুমুখী প্রতিভাবান শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি সে নিয়মিত সাংস্কৃতিক চর্চা করে থাকে। ইতোপূর্বে সে ছবি আঁকা, গল্প বলা ও গান সহ বিভিন্ন বিষয়ের উপর জেলা পর্যায়ে এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে সেরা কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ অসংখ্য পুরস্কার লাভ করেছে। সে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd