1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির বৃত্তি প্রদান ও গাছের চারা বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি: ‎পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান এবং সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। সমিতির সভাপতি অমরেশ কুমার মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু, বিএনপি নেতা মোস্তফা মোড়ল, সমিতির উপদেষ্টা কার্তিক দেবনাথ , সহ সভাপতি আব্দুল হালিম, কোষাধ্যক্ষ পলাশ রায়, উত্তম দেবনাথ, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, ইকরামুল ইসলাম সবুজ, শামীম আহমেদ ও রানা হামিদ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd