1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

ফকিরহাটে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন মন্দিরে ব্যাপক আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ফকিরহাট সদর ইউনিয়নের ২শত ৪ বছরের পুরানো শীতলা মন্দির, মায়ারখালী রাধা-গোবিন্দ মন্দির ও  ডহরমৌভোগ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান ঘিরে বৃহস্পতিবার ২টায় মন্দিরগুলোতে অসংখ্য নানা বয়সের মানুষ ও ভক্তকুল উপস্থিন হন। আয়োজন ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মত।
ফকিরহাট শীতলা মন্দিরে জগন্নাথ দেবের মূর্তিসহ সুসজ্জিত রথ হাজার হাজার ভক্তবৃন্দ রশি টেনে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। মায়ারখালী রাধা গোবিন্দ মন্দির ও ডহরমৌভোগ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরেও অনুরূপ রথযাত্রা অনুষ্ঠিত হয়। পরে মন্দির চত্ত্বরে আলোচনাসহ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।রথযাত্রা উৎসবে বিভিন্ন মন্দিরের উদযাপন কমিটির সদস্যবৃন্দ, অসংখ্য দর্শনার্থী ও ভক্তকুল উপস্থিত ছিলেন। #

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd