মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবলীগ নেতার সিগারেট ফ্যাক্টরী থেকে সিগারেট তৈরীর দেড় কোটি টাকা মূল্যের একটি চোরাই মেসিন ঊদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অতীশ সরকারের উপস্থিতিতে পৌর যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক সানকিভাঙ্গা গ্রামের বদরুল আলম ভদ্দর এর ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজের তালা ভেঙ্গে পুলিশ মেসিনটি ঊদ্ধার করে।
এর আগে গ্রীন টোবাকো লি. এর মালিক বিএনপি নেতা সোমনাথ দে তার ফ্যাক্টরী তেকে সিগারেট তৈরীর মেসিন চুরি হয়েছে মর্মে বাগেরহাট ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত ওই অভিযোগের প্রেক্ষিতে সার্স ওয়ারেন্ট জারি সহ একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেন।